বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়ায় গাঁজাসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ জন কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া) সার্কেল, এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ১২ অক্টোবর রাতে এসআই সুজন তালুকদার, এএসআই জয়নুল হক, এএসআই জীবন বাকতি সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার টু হিঙ্গাজিয়া চা বাগান রোডের মোস্তাক আহমদের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে হিঙ্গাজিয়া বাগান এলাকার  মাদক ব্যবসায়ী রাধা গৌর এর ছেলে চন্দন গৌর ও মৃত দেও নারায়ন মালার ছেলে
রামলাল মালা (২৮), কে গাঁজা গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন ,মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh