বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের রেলক্রসিং এলাকা থেকে শুক্রবার রাতে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী কে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমান, কোষাধ্যক্ষ সাতির মিয়া,ওয়ার্ড সেক্রেটারি সাইফুল ইসলাম, সদস্য রসিম উদ্দিন, জুবায়ের আহমদ ও বিএনপি কর্মী আব্দুল মালিক। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

শনিবার বিকেল কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু আটকের তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীতে সমাবেশে যোগ দি‌তে শুক্রবার রাতে তারা শহরের রেল আউটার সিগনাল এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশে তারা সবাই একত্রে জড়ো হয়েছিলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh