শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় ইয়াবা বিক্রেতা কামরুলকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

কুলাউড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক কারবারি কামরুল ইসলাম (৩০)-কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার পকেট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি কামরুল জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) এর সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে মাদক মাদকমুক্ত কুলাউড়া গড়তে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিভিন্ন এলাকায়।

এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকায় অভিযান চালান এসআই আব্দুল  আলী, এএসআই মোঃ নুরু মিয়া এবং মোশারফ হোসেনসহ পুলিশের একটি টিম। গোপনে খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে কামরুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh