বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হজের কোটা বাড়লো ৫ হাজার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন

কুলাউড়ায় বাল্যবিবাহের দায়ে বরের বাবাকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

 

কুলাউড়ায় বাল্যবিবাহর দায়ে বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেহেদি হাসান।

গতকাল রাতে উপজেলার পৃথীমপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাজনগর গ্রামে এক কিশোরের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ত্রাম্যমান আদালত ঘটনাস্থলে গেলে ছেলের বয়সের কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই কিশোরের বাবা লিকয়াকত আলী। পরে ২০ হাজার টাকা জরিমানা করেন ত্রাম্যমান আদালত।

ইউপি সদস্য উম্মর আলী ও কবির উদ্দিন বলেন,বরের মা ও বোন ৯৯৯ কল দিয়ে জানান এবং তাদের এই সহযোগিতায় আমরাও এই বাল্যবিবাহ প্রতিরোধ করি,ছেলে জন্ম সনদ সঠিক ভাবে প্রমানিত না করায় রাতে মোবাইল কোর্টের মাধ্যমে এসিলেন্ট মহোদয় এসে বরের পরিবার কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.মেহেদি হাসান জানান, বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছেলের বাবা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh