শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

বদরপুরী (রহঃ)’র ৬৫ তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে কুলাউড়ায় পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ ছূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা আবু ইউছুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ)’র ৬৫ তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে কুলাউড়ায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। (০৪ নভেম্বর) শনিবার দুপুর ২ টার দিকে কুলাউড়ার আলালপুর আলহাজ্ব আত্তর খাঁন হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা হলরুমে আজিমুশ্বান জলছা মাহফিল সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সফল করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক খাঁন সাহেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ফুলতলী ছাহেব কিবলা (রহঃ)’র খলিফা হাফিজ মোঃ মহসিন খাঁন, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, ফুলতলী ছাহেব কিবলা (রহঃ)’র খলিফা সফরাজ আলী পাখি মিয়া, উপজেলা আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা আব্দুল জব্বার, স্থানীয় আল ইসলাহ এবং তালামীযের নেতৃবৃন্দ ,জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের ২৮ জানুয়ারী রবিবার বদরপুরী (রহঃ)’র ৬৫ তম ঈসালে সাওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh