মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

তৃতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার সুজন তালুকদার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

তৃতীয় বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার। এর আগে তিনি ২ বার জেলায় ও বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন।
১৩ নভেম্বর জেলার মাসিক অপরাধ সভায় অক্টোবর মাসে অধিক হারে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, প্রসিকিউশন, চোরাই উদ্বার, বিট পুলিশিং কার্যক্রম সহ নানান কাজে ভূমিকা রাখা থানা এলাকায় আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদানে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। তিনি এর আগে ফেব্রুয়ারী ও জুন মাসে ও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)জনাব দীপংকর ঘোষ, এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
জেলার শ্রেষ্ঠ এসআই সুজন তালুকদার বলেন, আমি ভাল কাজের পুরস্কার পেয়েছি আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান (পিপিএম বার) স্যার , অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও তদন্ত ওসি ক্যশৈনু স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুলাউড়া থানার সকল অফিসার ও সদস্যদের সহযোগিতায় গত মাসে সাজা এবং ওয়ারেন্ট মামলা সহ অনেক মামলা নিষ্পত্তি হয়, এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো। তিনি আরও বলেন পুলিশ জনগণের বন্ধু, জনগনের খেদমতে কাজ করে আগামীতে আমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh