বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বাল্যবিবাহ পন্ড করে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

 

অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের বিয়ের অনুষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্যবিবাহের অনুষ্ঠান পণ্ড করে জরিমানা আদায় করা হয়েছে।
ঘটনাটি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে। প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক কিশোরী মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল উৎসবের আমেজ। বরপক্ষও চলে এসেছিল।
ঠিক সেই মুহূর্তে উৎসবে ছন্দপতন। হানা দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বিয়ের আয়োজন পণ্ডসহ জরিমানা করা হয় উভয়পক্ষকে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,
উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে পাবনা জেলার সুজানগর উপজেলার শাহীন আলমের অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের বিষয়টি শুনে সেখানে হাজির হয়ে মেয়ের মা তাহমিনা বেগম কে ৭ হাজার ছেলের বাবা শাহীন আলমকে ৫ হাজার টাকা ও বিয়ে পণ্ডসহ বাল্যবিবাহ নিরোধ আইনে জরিমানা আদায় করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান , তিনি আরও বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh