বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক-২

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাজাঁ ও ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মৌলভীবাজার এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ২৪ নভেম্বর সন্ধ্যায় এসআই অপু কুমার দাশ গুপ্ত ও এসআই সুজন তালুকদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভূই এলাকার অজয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে থেকে হিংগাজিয়া চা বাগান এলাকার মৃত জগনারায়ন মালহা’র পুত্র গোপাল মালহা (৩২),ও হবিগঞ্জের, চুনারুঘাট উপজেলার
টিলাবাড়ী গাজীপুর বর্তমানে কুলাউড়া পশ্চিম গুড়াভুই গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র জসিম মিয়া (৩৩) আসামীদের কাছ থেকে ১ কেজি গাজাঁ ও ৩১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh