শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় সাবেক দুই এমপি, স্বতন্ত্র ও আ.লীগ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে সাবেক দুই এমপি, স্বতন্ত্র ও আ.লীগ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণের জন্য ৪ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহমুদুর রহমান খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আগামী ৩০ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।
ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে সাবেক এমপি এম এম শাহীন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মো. আব্দুল মতিন মনোনয়ন সংগ্রহ করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh