রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

আজ দুবাইয়ে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮

ফারজানা আহমেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুরু হচ্ছে ২৮তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-২৮। সম্মেলন চলবে ১২ ডিসম্বের পর্যন্ত। বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এবং প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নসহ মূল আলোচনার বিষয় হবে ভবিষ্যৎ জ্বালানি নিয়ে । সম্মেলনে বিশ্বের নানা প্রান্ত  ১৬০টিরও অধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধি, বিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ প্রায় ৭০ হাজার মানুষ ইতিমেধ্যে দুবাইয়ে জড়ো হয়েছেন।

ক্রমবর্ধমান জলবায়ু সংকটের বিরুদ্ধে ত্বরান্বিত পদক্ষেপ নেয়াই হবে সম্মেলনের প্রধান চ্যালেঞ্জ । সম্মেলনটি এমন একটি সময় বা বছরে অনুষ্ঠিত হচ্ছে, যখন মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে পরিচিত । যা বিশ্বজুড়ে মানব জীবন ও জীবিকাকে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ৷ যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব ।

সম্মেলনে প্রেসিডেন্ট ডঃ সুলতান আল জাবের বলেছেন, আমাদের নষ্ট করার মতো সময় আর নেই। কার্বন নির্গমন কমাতে আমাদের এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। তবে সম্মেলনের সাফল্য নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির একটি হচ্ছে তেল। আর তেলের অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের। এ কারণে প্রশ্ন উঠেছে, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবিলায় একটি সমঝোতা বা ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি কতটা সততার সঙ্গে কাজ করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh