শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ

মহিউদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুয়ায়ী কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেক কে রাজনগর থানায়, সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ কে কুলাউড়া থানায় বদলি করা হয়েছে। এছাড়া রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার কে কানাইঘাট থানায়, মোগলাবাজার (এসএমপি) থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাইন উদ্দিনকে জুড়ী থানায়, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনকে মোগলাবাজার (এসএমপি) থানায়, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায়, বড়লেখা থানার মো. ইয়ারদৌস হাসানকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়েছে ।

এর আগে নির্বাচন কমিশনের নির্দেশে এসব ওসিকে বদলির প্রস্তাব বুধবার নির্বাচন কমিশনে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওই তালিকা কমিশন অনুমোদন দেয়। এরপর বদলি কার্যক্রম শুরু করে পুলিশ সদর দপ্তর। এ দিনই ৩৩৮ ওসিকে বদলি করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh