সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফেসবুক ও মেসেঞ্জারে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

আরও কিছু নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। এরমধ্যে রয়েছে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট সময় পর্যন্ত এডিট করার সুবিধা এবং রিড রেসিপেন্ট চালু করা ইত্যাদি। এমনই ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

জানা গেছে, মেসেজ ও কলগুলোকে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদ করা হবে, যা শুধু প্রেরক ও প্রাপক পড়তে পারবে। এতোদিন এনক্রিপশন করার ব্যাপারে ব্যবহারকারীর স্বাধীনতা থাকলেও এখন সেটা আর থাকছে না। তবে বিষয়টির সমালোচনা করেছে যুক্তরাজ্য সরকার।

দেশটির স্বরাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি বলেন, মেটার এমন সিদ্ধান্তে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলেন, অনলাইনে শিশুদের নিরাপত্তার বিষয়ে মেটার সঙ্গে আমরা এক হয়ে কাজ করব। কিন্তু আমাদের একে অপরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখতে হবে। তবে এটি নিঃসন্দেহে এক ধাপ পেছানোর মতো ব্যাপার।

ধারণা করা হচ্ছে নতুন বছরে এই ফিচারটি ইনস্টাগ্রামেও চালু হতে পারে। এদিকে মেটা জানায়, ফেসবুকে ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের জানানো হবে। কেননা তারা কোনো মেসেজ হারালে সেটা রিকভার করার জন্য প্রম্পট আসবে। অন্যান্য অ্যাপ যেমন আই-মেসেজ, সিগন্যাল ও হোয়াটসঅ্যাপে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের ব্যবস্থা চালু রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh