সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পেঁয়াজের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ সময় পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অভিযানকালে দক্ষিণ বাজারস্থ মেসার্স স্বর্ণা শপিং সিটির মো. রাসেদ উদ্দিনকে ২০ হাজার টাকা, সততা ভেরাইটিজ স্টোরের জিয়াউল হককে ১০ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোরের কামরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ব্যবসায়ী বিধান দেবকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ভোক্তাদের পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ ক্রয়ক্ষমতার মধ্যে রাখার স্বার্থে ও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে দ্রব্যাদি বিক্রি করে বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কুলাউড়া থানাপুলিশের একটি দল
সহযোগিতা করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh