শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

জুড়ীতে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাব সভাপতিসহ আহত ৬

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়ননের কালিনগর গ্রামে ঘটেছে।

অভিযোগে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেট কারযোগে বাজার থেকে বাড়ী যাবার সময় প্রতিপক্ষের বাড়ীর পার্শ্বে কালভার্টের নিকট পূর্ব থেকে অপেক্ষমান প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আজমল আলী রক্তাক্তসহ তিন জন আহত হন।

খবর পেয়ে তাদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে শিমুল-লুকুছ গং তাদের উপর হামলা চালায়। একজন স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থায় আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের কে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় মামলা (নং- ০১, ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/৩০৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪, তারিখ- ০৯.১২.২৩) করেন।
এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- এঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh