বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হজের কোটা বাড়লো ৫ হাজার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন

কুলাউড়ায় নবাগত ওসি আলী মাহমুদের যোগদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আলী মাহমুদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তিনি থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনুর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

ওসি আলী মাহমুদ এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অধিবাসী মোহাম্মদ আলী মাহমুদ শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালে পুলিশে যোগদান করেন। যোগদানের পর বিভিন্ন সময়ে সিলেট ও ঢাকার বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিলেটের কোতোয়ালি থানা থেকে বদলি হয়ে মঙ্গলবার রাতে তিনি কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেন।
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে নবাগত ওসি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh