বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে থানায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় ওসি আলী মাহমুদ কুলাউড়ার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। এ ছাড়া থানায় ওসির দরজা সব শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এম মছব্বির আলী, সিনিয়র সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, সুশীল সেনগুপ্ত,
মোক্তাদির হোসেন, খালেদ পারভেজ বখশ, আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সম্পাদক শাহ সুমন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ  কুলাউড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আমির উদ্দিন ও আলাউদ্দিন

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh