বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

আ.লীগ ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিন – নাদেল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

 

আওয়ামীলীগ ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস রক্তাক্ত স্বাধীনতা এবং স্বাধীকারের ইতিহাস, রাজপথে রক্ত দিয়ে মানুষের ভোটাধিকার আদায়ের ইতিহাস, আমিও এক সময় ছাত্রলীগ করেছিলাম বলেই আজকে এ জায়গায় এসেছি, শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে আওয়ামীলীগ দেখিয়ে দিবে। পিছিয়ে পড়া কুলাউড়ায় উন্নয়ন করতে হবে। কুলাউড়া পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ২৪ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে নৌকার সমর্থনে বর্ধিত কর্মীসভায় পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনির সভাপতিত্বে, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখস ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েল, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা, যুগ্ন সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh