শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইটালীতে তিন ক্যাটাগরিতে লোক নেবে; আবেদন শুরু আগামী মাসে

ফারজানা আহমেদ
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ইটালি সরকারের পূর্বঘোষনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের ৫, ৭ ও ১২ তারিখে দ্বিতীয় ধাপের এক লাখ ৫১ হাজার শ্রমিকের আবেদন গ্রহণ করা হবে।জানা গেছে, এবার তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি। এত আগে ২০২৩ সালে ‘ক্লিক ডে’ শেষ হয় ১২ ডিসেম্বর।

এদিকে এই ক্লিক ডে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ অবস্থায় দালালদের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থাগুলোর তথ্য বলছে, ইতালির চলতি বছরের স্পন্সর ভিসা নিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক বাংলাদেশি। চলতি বছর দেড় লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও, দালালদের অপতৎপরতায় ৬০ শতাংশ ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে।

অবৈধ পথে ইতালিতে শ্রমিক প্রবেশ বন্ধ করতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। গেল ডিসেম্বরে ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লক্ষাধিক।

বৈধ পথে শ্রমিক নেয়ার উদোগ নেয়ার মধ্যেই এক শ্রেণির অসাধু দালালের খপ্পরে পড়ে প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইতালিতে ঢুকছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh