মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় অবৈধভাবে ধান- চাল মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

 

অবৈধভাবে লাইসেন্স বিহীন ধান-চাল মজুদ রাখায় মজুদ বিরোধী অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলি হলো উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা এলাকার আরফিন ট্রেডার্স এর সত্বাধিকারী ফিরোজ আলীকে ২০ হাজার, দক্ষিণ রবিরবাজারের সিপার ট্রেডার্স এর সত্বাধিকারী আব্দুস শহীদ ও লিটন আহমদ কে ৫০০০ হাজার টাকা করে এবং আব্দুল কাইয়ুম মাসুদ কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ ভাবে ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ( ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৩ (ঘ) ধারা অনুযায়ী চার প্রতিষ্টানকে আইনের আওতায় এনে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দ্রুত লাইসেন্স সংগ্রহ করার জন্য বলা হয়।
আদালত পরিচালনার সময় সহযোগীতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব ও কুলাউড়া থানার পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ধান-চাল মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh