বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

পিছিয়ে পড়া কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাবো – এমপি শফিউল আলম চৌধুরী নাদেল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

 

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের মহাসড়কে কিন্তু দূর্ভাগ্য কারনে আমাদের কুলাউড়া অনেক পিছিয়ে রয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে পিছিয়ে পড়া কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাবো। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আমি ছাত্রলীগ করেছি বিদায় আজকে আমি এ পর্যন্ত এসে পৌঁছেছি, ৯ ফেব্রুয়ারী  (শুক্রবার) কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের স্থানীয় সুলতান কমপ্লেক্সে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সায়মন জুবায়েরের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুন নুর ফুলনের সঞ্চালনায়, মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মন্নাফ, যুগ্ন সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, যুবলীগ নেতা মঞ্জুর হোসেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু মোহাম্মদ নাসির উদ্দীন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শিপন খান। আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম পংকি প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh