শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলুন – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে শিক্ষক ও অবিভাবকের প্রতি আহবান জানিয়েছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল

তিনি আরও বলেন আজকাল আমরা অভিভাবকরা শিশুদের বৃত্তি লাভের আশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষকদের দ্বারে দ্বারে ঘুরি। সবাই যেন বৃত্তি পাওয়ায় মরিয়া হয়ে উঠেছি। অথচ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া জরুরি। শিশুদেরকে নিজেদের মতো করে শিক্ষা দিন। এতেই তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কুলাউড়া উপজেলা সদরের অন্যতম বিদ্যাপীট রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন। পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh