শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির পিঠা উৎসব উদযাপন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

 

কুলাউড়া শহরে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি (বুধবার) দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌনসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো; বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন , উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা কাজী ফজলল হক খান সাহেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ক্যশৈন্যু, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম ও প্রভাষক সিপার উদ্দিন আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স,  যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামস উদ্দিন বাবু, আশিকুল ইসলাম বাবু, ইব্রাহিম আলী প্রমুখ। উল্লেখ্য দিনব্যাপী পিঠা উৎসবে মোট ১৫টি স্টল অংশ নেয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh