সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

৫২ বৎসরে রাষ্ট্র ক্ষমতা বার বার পরিবর্তন হলেও চা শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি – জাসদ নেতা শামীম

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

 

স্বাধীনতার ৫২ বৎসরে রাষ্ট্র ক্ষমতা বার বার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে চা শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। চা শ্রমিকগন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চিয়তা পায়নি। চা শ্রমিকের প্রাপ্ত মজুরী বর্তমান বাজার মূল্যের সাথে একেবারেই বেমানান। এ অবস্থায় চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদে ও স্থানীয় সরকারে চা শ্রমিকদের দাবী তুলে ধরার জন্য নিজস্ব প্রতিনিধি প্রেরণ করতে হবে। এই লক্ষে চা শ্রমিকদের বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোটের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান,
বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়ার কালিটি বাগান কমিটি গঠনের লক্ষে এক চা শ্রমিক সমাবেশে বক্তব্যে এ কথাগুলো বলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। তিনি আরো বলেন, বাংলাদেশ জাসদ স্বাধীনতার পর থেকেই মেহনতি মানুষের অধিকারের জন্য লড়াই করে আসছে, চা শ্রমিকের ন্যায্য অধিকারের লড়াইয়েও বাংলাদেশ জাসদ পাশে থাকবে

১৮ ফেব্রুয়ারী (রোববার) রাত ৮ টায় উপজেলার কালিটি বাগানস্থ সুভাষ নাইডুর সভাপতিত্বে জাসদ পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব, বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস শহীদ, উপজেলা জাসদ নেতা সোহাগ মিয়া। এ ছাড়াও বক্তব্য রাখেন রাঙ্গিছড়া বাগানের চা শ্রমিক জোট নেতা সম্রাট রায়, কালিটি চা বাগানের শ্রমিক নেতা সর্বজিৎ দাস, রঞ্জু নাইডু, মহিলা নেত্রী উমা তাতী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সুভাষ নাইডুকে সভাপতি, রনজু নাইডুকে সাধারণ সম্পাদক, সর্বজিৎ দাস ও হরিকুমার দাসকে সহ সভাপতি, রাজু অলমিককে সাংগঠনিক সম্পাদক, উমা তাতিকে মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট, কালিটি চা বাগান কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh