বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বাংলাদেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদ ফ্রান্স। শনিবার প্যারিসের রিপাবলিক চত্ত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আত্মজীবনী কারাগারারের রোজনামোচা গ্রন্হের ফরাসী অনুবাদক ফিলিপ বেনোয়া, বিশিষ্ট সংগঠক সুব্রত ভট্টাচার্য শুভ, নির্মাতা প্রকাশ রায়, বৌদ্ধ ধর্মীয় গুরু জ্যোতিসার ভিক্ষু, সাংবাদিক দেবেশ বড়ুয়া, বিকাশ রায়, তপন মিত্র, কিশোর বিশ্বাস, রতন রায়, অনিমেষ, বাসুদেব গোস্বামীসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনায় মিথুন গুপ্ত ও অমিত দেবনাথ।

এ সময় বক্তরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূজামন্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় কারণেই সংখ্যালঘুদের ওপর হামলা, নিপীড়ন বাড়ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh