মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

আ.লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪

 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। চা রপ্তানি করে আমরা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই চা শিল্প বাঁচাতে হলে শ্রমিকদের ভালো রাখতে হবে।’আ.লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি রবিবার (১০ মার্চ) বিকেলে কুলাউড়ার লংলা চা বাগান দুর্গামণ্ডপে চা শ্রমিকদের বিশাল মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটের অধিকার ও নাগরিকত্ব দিয়েছেন। আমাদের চা শ্রমিকরা ভূমিহীন থাকবে, এটা হতে পারে না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের ভূমির অধিকার প্রদান করবে। কেননা, মানুষের সম্মান থাকতে হলে তার ভূমির অধিকার থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাধারণ ভূমিহীন মানুষ যেভাবে ঘর পাচ্ছে, চা শ্রমিকরাও ঠিক সেই ভাবে পাবে।’

লংলা ভ্যালি সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এই চা শ্রমিক মিলন মেলার আয়োজন করেন। এতে উপজেলার ২২টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।

লংলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গৌরাঙ্গ বাক্তির সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য অঞ্জন গোস্বামীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সম্পাদক গৌরা দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।

দিনব্যাপী চা শ্রমিক মিলনমেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh