রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হাসান এবং সিলেটের ফুলতলী পীর সমর্থিত আঞ্জুমানে আল ইসলাহ’র প্রার্থী ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, পরান উরাং, রাজ কুমার কালোয়ার, মো. সাইফুল ইসলাম কুতুব ও মো: আফজাল হোসেন।

সংরক্ষিত নারী আসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি ও সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম মনোনয়ন জমা দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh