রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইউরোপে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

ইউরোপের সব দেশে আজ শনিবার দিবাগত রাত অর্থ্যৎ রবিবার রাত তিনটা ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে। শীতে দিনের আলো সংরক্ষণের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয় প্রতি বছরের অক্টোবরে শেষ বরিবার রাতে। ফলে আজ রাতে ইউরোপের মানুষ এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবে।এই সময় পরিবর্তনের ফলে ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, ইটালি, বেলজিয়াম সহ ইউরোপের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এই রীতি অনুসরণ শুরু হয়। শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে।তবে ঘড়ির কাঁটা পরিবর্তনের ফলে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছিল। পরে ভবিষ্যৎ এ ঘড়ির কাঁটা পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে। ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন।  তারপর ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট। তবে ইউরোপের অনেক দেশ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে নি। ফলে ইউরোপে বেশিরভাগ দেশে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh