শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বনফুলের নতুন শোরুমের শুভ উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বনফুল অ্যান্ড কোং এর নতুন শোরুম উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুর ২টায় পৌর শহরের দক্ষিণবাজারে ফিতা কেটে নতুন এ শাখার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, কুলাউড়া-জুড়ী-বড়লেখা থানাপুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. রজিউল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বনফুলের সত্ত্বাধিকারী নোমান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট এটিএম মান্নান, যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,সংঘঠক নাছির জামান খান জাকি প্রমুখ।

বনফুল অ্যান্ড কোং এর সত্ত্বাধিকারী নোমান আহমদ চৌধুরী জানান, ‘বিশুদ্ধ খাবারের বিশ্বস্থ প্রতিষ্ঠান’ স্লোগানকে সামনে রেখে বনফুলের নতুন এ শোরুম উপজেলার সার্বিক উন্নতি-অগ্রগতি ও সুনাম আরও একধাপ এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh