শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে ৪টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের রাজার দীঘির পাড়ে দীঘি থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সম্পর্কে তারা চাচাতো দুই বোন। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলেন, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। সম্পর্কে তারা চাচাতো দুই বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামে প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে যায় নাবিলা ও তাসলিমা। বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবিলা ও তাসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে বিশাল রাজার দিঘীতে দুইজনের মরদেহ পাওয়া যায়।
নিহতদের আত্মীয় ও স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে খেয়ে ফেরার পথে ওই দুই শিশু দিঘীতে পড়ে মারা যায়। স্বজনরা সন্ধ্যায় তাদের উদ্ধার করে স্থানীয় রবিরবাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন ওই দুই শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh