সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সৌদি আরবে কুলাউড়া বাসীদের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী সম্পন্ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪

 

“কুলাউড়া প্রবাসী পরিষদ” রিয়াদ সৌদি আরবের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। ১৭ জুন (সোমবার) রাত ৮ টায়   সংগঠনের সভাপতি খালেদ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল রশীদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সৌদি আরব রিয়াদ শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং কুলাউড়ার সর্বস্তরের প্রবাসী ভাই বোনেরা স্ব-পরিবারে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, আলী আনফর,ফারুক রশীদ চৌধুরী হেলাল আহমদ,উজ্বল আহমদ, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির রিয়াদ শাখার সভাপতি আব্দুল আজিজ মাসুক, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীহ সিরাজ, নাশিদ ব্রান্ডের সভাপতি আরিফ রাব্বানী, আন্জুমানে আল ইসলাহ রিয়াদ শাখার সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান।

পরে বিভিন্ন ধরনের খেলাধুলায়  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুস্টান শেষে কুলাউড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে অনুস্টানকে সাফল্যমণ্ডিত করার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন খালেদ ও সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh