মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলার ভূকশিমইল ও টিলাগাঁও ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুরের দিকে ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে এদিন বিকেলে টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল হকের পুত্র জালাল মিয়া (১৪) নিজ ঘরের উপর থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বড় ভাই জুনেদ মিয়া (১৮) থাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় পরে স্থানীয় লোকজন থাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু মারমা জানান বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মরদেহ থানায় রাখা হয়েছে আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh