বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি ও অধিকার প্রদানে সচেতনতামূলক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন (মঙ্গলবার) বিকেল ৩ টায় সক্ষমতা প্রকল্প অফিস কুলাউড়ায় , এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে সচেতনতামুলক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়।
সক্ষমতা প্রকল্প সিলেট অঞ্চলের পিও চন্দন রোজারিও’র সভাপতিত্বে ও ফিল্ড এ্যানিমেটর
বনিফাস লিটন সরেং এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি এম মছব্বির আলী, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর,কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, এসডিডিবি প্রকল্প স্বেচ্ছাসেবক উজ্জ্বল দেব, ক্লাব সহযোগী লায়লা বেগম, ক্লাব সদস্য প্রতিবন্ধী শিক্ষার্থী মিনা আক্তার, পূর্ণিমা অলমিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। প্রতিবন্ধিদের জীবনমান উন্নয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিরসন ও তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। ক্যাম্পেইনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh