সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ জুলাই দ্বিপক্ষীয় সফরে স্পেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফারজানা আহমেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

প্রথমবারের মত দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন স্পেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সরকার প্রধান পেদ্রো সানচেজের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুলাই স্পেন সফর করবেন তিনি। সফরটিকে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর যোগাযোগের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রী বহুপাক্ষিক অনুষ্ঠানে অংশ নিতে স্পেন সফর করেছেন। এবারই প্রথম তিনি দ্বিপক্ষীয় সফর করছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির ক্ষেত্রে এই সফর বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’

স্পেনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়াতে চায় বাংলাদেশ। স্পেনেরও এ বিষয়ে আগ্রহ রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অঙ্গনে স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও কাজ করতে চায় দুই দেশ—ওই কূটনীতিক জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh