বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মাহমুদা জান্নাত আনিসা (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুরের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আনিসা ওই এলাকার শাইস্তা মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি আনিসার পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাতে পরিবারের সাথে রাতের খাবার শেষ করে নিজরুমে ঘুমাতে যায় আনিসা। রাতের কোনো একসময় পরিবারের লোকজনের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সকাল ৬টার দিকে তার মা তাকে ডাকতে গেলে এ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
এসআই আনোয়ার আরও জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh