শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে – এমপি নাদেল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
হাসপাতালে সুষ্ঠু সেবা প্রদানের স্বার্থে সবসময় সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্যে তিনি বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও নিশ্চিত হয়েছে চিকিৎসা সেবা।
তিনি হাসপাতালের চিকিৎসকসহ সব সংকট সমাধানের আশ্বাস দিয়ে চিকিৎসা সেবায় হাসপাতালে কর্তব্যরতদেরকে আরও আন্তরিক হওয়ার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আলী মাহমুদ, মা ও শিশু বিষয়ক ডা. সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, মোতাহের আলম চৌধুরী, অজয় দাস প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিবনাথ ভট্টাচার্য, স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আফতাব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh