রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

পুলিশের পোশাক ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বৈঠকে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়। আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান জানান, সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন তারা, সেসবের অধিকাংশই মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে তাদের। এ জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন তারা। আর সবাই শিগগিরই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন বলেও জানান তারা।

পুলিশের এই দুই কর্মকর্তা বলেন, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেয়ার কথা হয়েছে। জানানো হয়েছে শিগগিরই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh