শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইউপি নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশের বিশেষ বার্তা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে দেশের সকল জেলার এসপিদের বিশেষ বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। মৌখিক, মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচন যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে হবে। নির্বাচনকে ঘিরে যেসব চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে তাদের কঠোর হাতে দমনের আদেশ দেয়ার পাশাপাশি বিট ও কমিউনিটি পুলিশিংকে সক্রিয় রাখতে বলা হয়েছে। যেখানে বিদ্রোহী প্রার্থী বেশি সেই এলাকায় টহল জোরদার রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে ওই এলাকাগুলোর সাধারণ লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত পুলিশের টহল জোরদার করা এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।
নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যাতে ভুয়া গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করে পরিবেশকে ঘোলাটে না করতে পারে সে জন্য পুলিশের আইসিটি শাখাকে সার্বক্ষণিক মনিটরিং করার পাশাপাশি সমন্বয়ের জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে। যে সকল এলাকায় উঠতি সন্ত্রাসীদের আনাগোনা আছে বা কিশোর গ্যাংয়ের মাত্রা বেশি সেই এলাকায় তালিকা ধরে অভিযানের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর কথা বলা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh