সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বিচারপতি মানিক স্পর্শকাতর অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শনিবার বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে।

আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আনার পথেই উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ, মারধর ও শারীরিকভাবে হেনস্তা করে। এতে তিনি গুরুতর আহত হন এবং স্পর্শকাতর অঙ্গে গুরুতর আঘাত পান।  পরে রাতে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি আইসিইউর একটি কেবিনে পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইঁয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh