রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

প্রতি বছরই করোনার টিকা নিতে হবে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

রোনার সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ‘খুবই উঁচু মাত্রার সুরক্ষা’ নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেওয়ার প্রয়োজন হবে। মানুষের আগামী বহু বছর ধরেই প্রতি বছর টিকা নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হওয়ার আগে।

সাক্ষাৎকারে ড. বুর্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট, এবং ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। তবে ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোনো পরিবর্তন ঘটাতে হয়নি বলে দাবি করেছেন তিনি।

সদ্য শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যাপারে তিনি বলেন, তারা এখন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ করছেন। আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh