বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

শারদীয় দুর্গাপুজা  উপলক্ষ্যে জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দের উদ্যোগে ৮ অক্টোবর (মঙ্গলবার) বিভিন্ন  মন্দির পরিদর্শন করা হয়। এসময়ে তারা সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে সকলকে উদ্বুদ্ধ করেন। গত চার অক্টোবর থেকে জুড়ী উপজেলার বিভিন্ন প্রান্তের যৌথ (সামাজিক প্রতিষ্ঠান) ও পারিবারিক মন্ডপসমূহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময়ে তারা পরিদর্শনকৃত প্রতিটি মন্দিরের পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রাসঙ্গিক নানান বিষয়ে আলাপ করেন এবং যথাসাধ্য পাশে থাকবার অঙ্গীকার করেন। বিপ্লবকে সুসংহত রাখতে, একটি বৈষম্যমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে এবং রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে সনাতনী সম্প্রদায়কেও পাশে থাকার অনুরোধ করেন। এ সময়ে তারা পূজার নানান তথ্য সরবরাহ এবং প্রাসঙ্গিক প্রয়োজনে ইনফো সেল হিসেবে ০১৭২০-০৬২১৯৭ নাম্বারটি প্রদান করেন। ধারাবাহিক পরিদর্শন কর্মসূচিটি পরিচালনা করেন ওসমান গনি, টিআর রাজিন, মাহদি হাসান রাফী, নাঈম আহমদ, রিয়াদ রহমান, সুবিক পাল, আল মুর্শেদ, সায়মন খান প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh