শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

মো : মহি উদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান। দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার দিনব্যাপী তিন উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের সবচেয়ে বড় এবং ভক্তপ্রিয় পূজা মণ্ডপ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের শিববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান । এসময় তাঁর সাথে ছিলেন মেজর আকিব ও ক্যাপ্টেন আল ইমরান আদনান।

পরিদর্শন শেষে লে: কর্ণেল বলেন, আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের সবচেয়ে বড় পূজা মণ্ডপ এবং দর্শনার্থীদের আগমন ঘটে এই শিববাড়ী পুজা মণ্ডপে। কাজেই শিববাড়ী পুজা মণ্ডপে যাতে সকল ধরনে নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাবস্থা নিচ্ছে সেনাসহ আইনশৃংখলা বাহিনী।

এব্যাপারে কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান জানান, দূর্গা পূজার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। অত্যন্ত সৌহার্দপূর্ন পরিবেশে এবার দূর্গা পূজা পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh