শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মো. মহি উদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

বিশ্ব হাত ধোয়া দিবস ও স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব শরদিন্দু রায় চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো: মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফেরদৌস আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মহসিন, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকি, সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বরমা, কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, নাজমুল বারী সুহেল,
কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপনসহ পৌরসভার বিভিন্ন স্থরের অফিসারবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh