মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

 

কেবিসি নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভা হলরুমে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। তিনি বলেন, নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছরে কঠিন ধাপ অতিক্রম করেছে কালবেলা। আশা করি কালবেলা অনেক দূর এগিয়ে যাবে সৃষ্টিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সব মানুষের। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম,
নিউ নেশন প্রতিনিধি মো. মছব্বির আলী, আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বক্স, মানবঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, ইনকিলাব প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান, যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখ্শ পাবেল, সংবাদকর্মী কাওসার আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন রাজ্জাক, আশিকুল ইসলাম বাবু, সামসু উদ্দিন বাবু, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম, কেফায়েত ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh