শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন গণমাধ্যমে কুলাউড়ায় টাকা নিয়েও ভাতা দেননি মহিলা ইউপি সদস্য শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হাসিনা আক্তার ডলি। তিনি প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে বিভিন্ন ভাতার জন্য ইউনিয়নের যাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছিল তা চেয়ারম্যান সাহেব তার লোক মারফত ফেরত দিয়েছেন। কোন ধরণের ভাতার টাকার সাথে আমি সরাসরি সম্পৃক্ত নই এবং কারো সাথে আমি আর্থিক কোন লেনদেন করিনি। এছাড়া আমার বাড়ির প্রবেশপথে সরকারি প্রকল্পের টাকা দিয়ে প্রায় ৫০ ফুট রাস্তা ইটসলিং করার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। আমার ব্যক্তিগত অর্থায়নে বসতবাড়ির রাস্তার কাজটি করা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার ওয়ার্ডের প্রতিটি গ্রামের মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। এছাড়া সরকারি বিভিন্ন সহায়তা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমার এলাকায় আমার মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় অনেক মানুষ উপকৃত হয়েছে। যতদিন দায়িত্বে আছি ততদিন মানুষের খেদমতে কাজ করে যাবো। দায়িত্বে না থাকলেও মানুষের পাশে সবসময় থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি।

হাসিনা আক্তার ডলি
সংরক্ষিত সদস্য, ১,২,৩ নম্বর ওয়ার্ড, কুলাউড়া সদর ইউনিয়ন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh