রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ ইউরোপীয় পার্লামেন্টের এক এমপির

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে খালেদা জিয়াকে তার অবনতিশীল শারীরিক অবস্থার কথা বিবেচনা করার অনুরোধ জানান ইভান স্টেফানেক নামে ওই সদস্য।

ইভান স্টেফানেক এ বিষয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান চিঠিতে।

চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের ওই সদস্য লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তার পরিবার।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।’

ওই চিঠিতে বাংলাদেশে রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। বাংলাদেশের এ উদ্যোগকে বিশ্বব্যাপী শরণার্থী সংকট মোকাবিলায় বড় অবদান হিসেবে আখ্যা দেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh