বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পলাতক আসামি আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের বিশেষ অভিযানে ৭ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমদাদুর রহমান চৌধুরী (৩১), আব্দুল বারী (৩৮), লিটন মিয়া (৩৫), বিল্লাল মিয়া (৪২), শামীম আহমদ (৩০), বদরুল ইসলাম (৪২) ও জমির আলী (২৬)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, এসআই মোহাম্মদ আলী, সুজন তালুকদার ও মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনা অনুযায়ী কুলাউড়ায় পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh