রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

জাতীয় নেতা সাবেক এমপি এএনএম ইউসুফের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সাবেক জাতীয় নেতা, ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক আলহাজ্ব এএনএম ইউসুফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের জুনিয়রবৃন্দের উদ্যোগে আজ সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেট্রো বারের এডহক কমিটির আহ্বায়ক এড. শাহ ইলিয়াস রতনের সভাপতিত্বেএবং সমন্বয়ক এড গোলাম সাবের চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন মরহুমের পুত্র, অত্র বারের সাবেক সভাপতি,বিএনপির কেন্দ্রীয় নেতা এড আবেদ রাজা,বারের এডহক কমিটির সদস্য সচিব এড হনুফা রাজিয়া কোহিনূর, আরিজ আহমদ,মোতাহার হোসেন লিটন, সাবেক সম্পাদক হাফিজুর রহমান পাটোয়ারী,মুহিবুর রহমান মিহির,বজলু মিয়া,সাইদুর রহমান, আল মামুন,ফখরুল হোসেন,নির্ঝর কুমার সুতার,মোশাররফ হোসেন, মরহুমের দৌহিত্র ব্যারিষ্টার জাবেদ পুলক প্রমুখ।
বক্তাগণ মরহুমকে শিক্ষা ও সমাজসেবায কিংবদন্তি আখ্যায়িত করে বলেন, তাঁর প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতি,কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজ, ইউসুফ-গণী আদর্শ কলেজ, শ্রীপুর-সিংগুড়- শাহজালাল উচ্চ বিদ্যালয় সমূহ, ইউসুফ-গণী শিশু সদন ও জুনিয়র স্কুল, সাগরনাল কলাবাড়ী জামে মসজিদ, রসুলপুর (ঢুলিপাড়া) জামে মসজিদ, নবীনগর ঈদগাহ্সহ অন্যান্য প্রতিষ্ঠান সগৌরবে মরহুমের স্মৃতিকে জাগিয়ে রেখেছে।
উল্লেখ্য,অসংখ্য শিক্ষা, ধর্মীয়, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অ্যাডভোকেট এ.এন.এম ইউসুফ ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ২০০৯ সালে ঢাকায় ইন্তেকাল করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh