বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় জামায়াতের নতুন আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন মনসুর মোহাম্মদীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে শুরা সদস্য নির্বাচন উপলক্ষে রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সদস্য ও উপজেলা জামায়াতের বিদায়ী আমির ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক মো. হামিদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।

সমাবেশে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমির নির্বাচিত হন সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম। এর আগে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও ১০ জন মজলিশে শুরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মো. জাকির হোসেন, বেলাল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খান, আব্দুন নুর, মো. শফিক মিয়া, মাওলানা মতিউর রহমান, মাওলানা বজলুল হক, রাজানুর রহিম ইফতেখার, মাওলানা আতিকুর রহমান ও রুহুল আমিন রইয়ব।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh