বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারির শপথ গ্রহণ

মো. মহি উদ্দিন
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত শুরা সমাবেশে নবনির্বাচিত উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে তিনি নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
অধিবেশনে জামায়াতে ইসলামীর উপজেলার নায়েবে আমির মনোনীত হন অবসরপ্রাপ্ত কৃষিবিদ মো. জাকির হোসেন ও সেক্রেটারি মনোনীত হন ব্রাহ্মণবাজারস্থ মুসলিম এইড হাসপাতালের এমডি বেলাল আহমদ চৌধুরী।

এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. শফিক মিয়া, মাওলানা মতিউর রহমান ও মাওলানা তরিকুল ইসলাম খান মনোনীত হন।

উপজেলা মজলিসে শুরার সদস্যরা হলেন- আব্দুন নুর, মাওলানা বজলুল হক, রাজানুর রহিম ইফতেখার, জাকির হোসেন, মাওলানা আতিকুর রহমান, রুহল আমিন রইয়ব ও মনসুর আহমদ তালুকদার। মজলিসে প্রধান অতিথি ছিলেন জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh