সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় ২৭ প্রতিবন্ধী পেল ঠিকানা ফাউন্ডেশনের হুইল চেয়ার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

প্রবাসীদের অর্থায়নে ও কুলাউড়াস্থ ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১ ডিসেম্বর (রোববার) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের সমাজের মূল ধারার সাথে যত বেশি সম্পৃক্ত করা যায় এতে তারা পরিবার ও সমাজে বোঝা হিসাবে থাকবে না। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও প্রবাসীরা সমাজের কল্যাণকর কাজে এগিয়ে আসায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। অনুষ্ঠানে সংগঠক মেহেদী হাসান খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি স্বপন কুমার দেব , বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শামীম আহমদ, নাহিদূর রহমান, লিংকন তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh